• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ফিফা আসিয়ান কাপ: সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের পাকিস্তানের আকাশসীমায় বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত গাজায় ধ্বংসস্তূপ সরাতে এক দশক, নিচে চাপা হাজারো মানুষ মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের পর সীমিত পরিসরে টিকাদান শুরু বোয়িং ৭৩৭ ম্যাক্সে সফটওয়্যার ত্রুটি: ভারতের ৯৬ বিমানে ঝুঁকি সবাইকে রক্ষা করতেই সাইবার সুরক্ষা আইন করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার আইন নিপীড়নমূলক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর আরব আমিরাত গোপন সফর ও নিরাপত্তা বিতর্ক গাজীপুরে পুলিশি হেফাজতে বাথরুমের কথা বলে পালালো পিচ্চি রাজা

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ২জনের মৃত্যু, ৩৫৩ জন ভর্তি হাসপাতালে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৭৮ পঠিত
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

ডেস্ক রিপোর্ট, ক্রাইম বাংলা।।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৫৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এই রোগে মৃত্যু হয়েছে আরও দুই জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৫৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ১৭১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৮৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৮৮ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা ৫৯ হাজার ৪৪৯ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩৭ হাজার ৬৫৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২১ হাজার ৭৯৫ জন। একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সর্বমোট সংখ্যা ৫৮ হাজার ১৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৩৬ হাজার ৮১১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২১ হাজার ২০৭ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৬০ জন মারা গেছেন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ