• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বাউফলে বিক্ষোভ সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৯ পঠিত
আপডেট: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী।সারাদেশে বিএনপির আগুন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বাউফল পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। প্রায় সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবন থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ডাকবাংলোর সামনে শেষ করে ইলিশ চত্বরে সমাবেশ করা হয়।

সমাবেশে মদনপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার।

এসময় তিনি বলেন, এখনই সময় এসেছে স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে রুখে দিয়ে আওয়ামীলীগকে শক্তিশালী করার। সাংগঠনিক ভাবে দলকে আরো শক্তিশালী করতে তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন দাশপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বশার, পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অরবিন্দ দাস, পৌর ছাত্র লীগের যুগ্ম আহবায়ক লিংকন মাহামুদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ