• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

জাতি আজ স্মরণ করলো একাত্তরে অকালে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের-এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩০ পঠিত
আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

মোঃ নজরুল ইসলাম।। ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয় বাঙালি জাতি। অনেক ত্যাগ-তিতিক্ষা আত্মদান ও দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পরিক্রমায় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।
স্বাধীনতাসংগ্রামের প্রতিটি ক্ষেত্রে এ দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, চিত্রশিল্পী, সংগীতশিল্পী, চলচ্চিত্রকারসহ বুদ্ধিজীবীদের অপরিসীম অবদান রয়েছে। নিরস্ত্র বাঙালিকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি এ দেশের বুদ্ধিজীবীদের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। তাই আমাদের শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার জন্য শপথ নিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্রকারীদের পরাজিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। উন্নত, সমৃদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। জাতি আজ স্মরণ করলো একাত্তরে অকালে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এই মাসেই পরাজয় নিশ্চিত জেনে দেশকে মেধাশূন্য করতে পরিকল্পনা করে ১৪ ডিসেম্বর বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মাস্টার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম, নির্বাচন কর্মকর্তা আমীর খসরু গাজী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতারুজ্জামান মিলন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়াসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর পূর্বে লালমোহন থানার মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, লালমোহন পৌরসভা, লালমোহন থানা, উপজেলা পল্লীবিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ