• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উদ্দীপন বাউফল অঞ্চলের উদ্যোগে বিজয় দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৩ পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

এম জাফরান হারুন, , পটুয়াখালীঃ উদ্দীপন (এনজিও) বাউফল অঞ্চলের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ ইং যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার (১৬ই ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাউফল উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিস্থম্ভ মূরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক বিজয় রেলী নিয়ে সার্কেল এসপি অফিস সংলগ্ন এসে শেষ হয়।

এরপর ফাহিম ভিলা উদ্দীপন আঞ্চলিক কার্যালয়ে শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় এরিয়া ম্যানেজার (জিইপি) এমএ সাইদ এর সঞ্চালনায় আলোচনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান। আরও আলোচনা করেন বাউফল-২ শাখার ব্যবস্থাপক কেএম আলমগীর হোসেন, সেকমো মোসাঃ আয়শা আক্তার সহ উদ্দীপনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় উপস্থিত উদ্দীপনের গ্রাহকদের মাঝে উদ্দীপন প্রোভ হেলথ কেয়ার কর্তৃক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ