• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

মৃত্যুদন্ড আসামি পলাশ গাজী ও সাজাপ্রাপ্ত আসামি আবুল বাশার গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩৫ পঠিত
আপডেট: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।

পটুয়াখালী বাউফল উপজেলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মোঃ জালাল গাজী ওরফে পলাশ গাজীকে ও সাজাপ্রাপ্ত আসামি আবুল বাশার মীরকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ জানান, বাউফল থানার ওসি মোঃ আল মামুন এর নির্দেশে ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ মনির হোসেন, এএসআই মোঃ পারভেজ আনোয়ার, এএসআই মোঃ মহিউদ্দিন ও তাদের সঙ্গীয় ফোর্স RAB-3 এর সহায়তায় হত্যা মামলায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মামলা নং ১০. তারিখ ১৫/০১/১৪ খ্রিষ্টাব্দ, জিআর ১০/১৪ ধারা ৩০২/৩৪ দন্ডবিধি আইনে আদালতের রায়প্রাপ্ত মৃত্যুদণ্ড আসামি মোঃ জালাল গাজী ওরফে পলাশ গাজী, পিতা মৃত চান্দু গাজী, গ্রাম- নিমদি, ০৩নং ওয়ার্ড, ইউনিয়ন- নাজিরপুর তাঁতেরকাঠি, থানা- বাউফলকে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে গত রোববার (২৫শে ডিসেম্বর) রাতে গ্রেফতার করা হয়।

এবং সিএনজি ছিনতাই মতলব থানার মামলা নং ০৪/১৪ জিআর ৬৮/১৪ তারিখ ১৯/০৭/১৪ খ্রিষ্টাব্দ, ধারা ৩৯৪ দন্ডবিধি আইনে আদালতের রায়ে ১০ বছর ০৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি আবুল বাশার (৩৫), পিতা আব্দুল বারেক মীর, ইউনিয়ন- গ্রাম- সূর্যমনি, থানা- বাউফলকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে গত সোমবার (২৬শে ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বাউফল থানার ওসি মোঃ আল মামুন প্রতিবেদককে ঘটনার সত্যতা জানিয়ে বলেন, তাদেরকে বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ