• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

এস এ টিভি’র (SATV) বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেলেন দৈনিক সুন্দরবন সম্পাদক মুজিব ফয়সাল/ দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৭৫ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

ক্রাইম বাংলা ডেস্ক।।

জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এস.এ টেলিভিশনে বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ ও উদীয়মান সাংবাদিক মুজিব ফয়সাল । বুধবার (৪ ডিসেম্বর) ২০২৩ তারিখে এস.এ টিভির চেয়ারম্যান এ নিয়োগ প্রদান করেন। মুজিব ফয়সাল বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক।
এ ছাড়া তিনি বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক, বরিশাল সাংবাদিক ক্লাবের সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

১৯৯২ সালের ২১ শে নভেম্বর তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ সালে দৈনিক বাংলার বনে পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি হিসেবে প্রথম সাংবাদিকতা পেশায় যুক্ত হন। পরবর্তীতে দৈনিক আজকের পরিবর্তন ও দৈনিক কলমের কন্ঠ পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক সাংগঠনের সাথে জড়িত থেকে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছেন।

২০১৮ সালে তিনি দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নতুনভাবে পথচলা শুরু করেন। ইতিমধ্যে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকা পাঠকদের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে।

সম্প্রতি এলএলবি ডিগ্রী অর্জন করেন তিনি।
বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেয়ে সর্বদা সৎ ও সাহসের সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন মুজিব ফয়সাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ