• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

বাউফলে ৩৫ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৬১ পঠিত
আপডেট: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৩৫ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। জব্দকৃত গাজাঁর বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা বলে দাবী করেছে পুলিশ।

থানা পুলিশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালী গামী লঞ্চ জামাল- ৫ যোগে বিপুল পরিমাণ গাঁজা বাউফলে আসতেছে এমন গোপন খবর পেয়ে সোমবার (৯ জানুয়ারি) ভোরে সাড়ে ৬টার দিকে বাউফল থানার ওসি আল মামুন এর নির্দেশে ওসি তদন্ত মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আবুল বাশার সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাছিপাড়া ইউনিয়নের কারখানা লঞ্চঘাটে অভিযান চালানো হয়।

এসময় কারখানা লঞ্চঘাটের সামনে পাকা রাস্তার উপর থেকে একটি টমটমের ওয়ারড্রবের ভিতরে রক্ষিত দুই বস্তায় নীল রঙের পলিথিনে মোড়ানো ১২ প্যাকেট মোট ৩৫ কেজি গাঁজা সহ হাতেনাতে ১। লিমন সরদার (২৩), পিতা- মোঃ নজরুল সরদার, মাতা- মাহিনুর বেগম, সাং- আমিরাবাদ ৩ নং ওয়ার্ড, ২। শাকিল হাওলাদার (২১), পিতা- মজিবর হাওলাদার ,মাতা- জাকিয়া বেগম, সাং- বীরপাশা ০২ নং ওয়ার্ড, ৩) মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতাঃ আবুল প্যাদা, সাং- আয়লা, সর্ব থানা- বাউফল কে আটক করা হয়।

তবে এসময় সুকৌশলে আটককৃত মোঃ সাইফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়।

এবিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ