• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে অ্যাম্বুলেন্সে ঢাকার পথে, মেয়ে সহ লাশ হয়ে ফিরলেন বাড়ি/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

বরিশাল-ঢাকা মহাসড়কের জাজিরা নামক এলাকায় রোগীবাহি অ্যাম্বুলেন্স ও এলপি গ্যাসের সিলিন্ডার বহনকারী ট্রাকের মধ্যে সংর্ঘষে নিহত ৬ জনের মধ্যে দুই জনের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে।

নিহত মোসাঃ জাহানারা বেগম (৫০) ও মোসাঃ মিস্টি আক্তার (২৫)। সম্পর্কে দুজন মা ও মেয়ে। তারা আমেরিকা প্রবাসী । গত তিন মাস আগে বাড়ি আসেন। নিহত জাহানারা বেগমের স্বামী বর্তমানে আমেরিকা অবস্থান করছেন।

নিহত জাহানারা বেগমের বড় ভাই একই ইউনিয়নের আনারশিয়া গ্রামের বাসিন্দা আশ্ররাফ আলী খান জানান, সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তার বোন জাহানারা বেগম অসুস্থ হয়ে পারলে তাকে বরিশালের বিএম কলেজ এলাকার কলেজ এভিনিউর বাসা থেকে একটি অ্যাম্বুলেন্সে ভাড়া করে ঢাকা নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। তার বোন ও ভাগ্নি ছাড়াও সাথে সাথে রাব্বি (২৮) নামের এক স্বজন ছিল। এছাড়াও এম্বুলেন্সের ড্রাইভার ও তার এক সহযোগীসহ মোট ৬ জন মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। এ খবর শুনে তিনি মানষিক ভাবে ভেঙ্গে পরেছেন। পরিবারে শোকের মাতম চলছে।

এদিকে নিহত জাহানারা বেগমের স্বামীর বাড়ির এক স্বজন জানিয়েছেন নিহত মা ও মেয়ের লাশ রাতেই কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের বাড়িতে দাফন করা হবে। এদিকে এই মর্মান্তিক ঘটনার খবর শুনে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ