• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

মালিকের ২৮ লক্ষ টাকা আত্মসাৎ করে বাউফলের বাড়ি, টাকা সহ স্ত্রী আটক, স্বামী পলাতক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২২ পঠিত
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

ঢাকার বংশাল এলাকার রনি এন্ড ব্রাদার্স কোম্পানির ম্যানেজার মোঃ আল-মামুন মৃধা সাড়ে ২৮ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে এসেছেন নিজ বাড়ি বাউফলে। পরে পুলিশি অভিযানে সেই টাকা উদ্ধার সহ তার স্ত্রী কে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে। আল-মামুন মৃধা (৩২) ওই ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের বাসিন্দা মৃত ফিরোজ মৃধার ছেলে।

রনি এন্ড ব্রাদার্স কোম্পানির মালিক হাসিবুর রহমান জানান, গত ১৬ই জানুয়ারি রোজ সোমবার দিন দুপুর ১টার দিকে কোম্পানির সাড়ে ২৮ লক্ষ টাকা ব্যাংকে জমা করার জন্য ম্যানেজার আল-মামুনের হাতে দিয়ে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে সময় ঘনিয়ে গেলে আল-মামুনকে একাধিক বার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এবং ব্যাংকে যোগাযোগ করে জানা যায় সে ওই টাকা ব্যাংকে জমা দিতে আসেননি। পরে উপান্ত না পেয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়। তারই ধারাবাহিকতায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল আমাদের সাথে নিয়ে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ২৭ লক্ষ টাকা উদ্ধার সহ তার স্ত্রী মোসাঃ আকলিমা বেগমকে আটক করা হয়। কিন্তু আত্মসাৎকারী আল-মামুন পলাতক হয়ে যান। সে দীর্ঘদিন আমাদের কোম্পানিতে ম্যানেজার হিসাবে কাজ করে আসছিল।

ডিএমপি ঢাকা কোতোয়ালি থানা পুলিশ জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নং ২৬/২৩, তারিখ ১৭/০১/২৩ খ্রিষ্টাব্দ, ধারা ৪০৮ পেনাল কোড, আসামি মোঃ আল মামুন মৃধাকে গ্রেফতার পূর্বক টাকা উদ্ধার করতে গোপন তথ্যের ভিত্তিতে ওসি মোঃ শাহিনুর রহমানের নিদের্শে এসআই খালিদ শেখ, এসআই ওবায়দুর রহমান, এএসআই আবু তালেব ও সঙ্গীয় ফোর্স এবং বাউফল থানা পুলিশের সহায়তায় তার গ্রামের বাড়ি বাউফলে বুধবার ১৮ই জানুয়ারি ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে ২৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এবং তার স্ত্রীকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে আসামি আল-মামুন পালিয়ে যেতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ