• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

লক্ষীপুর কমলনগরে চালককে খুন করে অটোরিকশা নিয়ে উধাও/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৬৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

হাবিবুর রহমান

লক্ষীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর কমলনগরে ইস্রাফিল (২০) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ সময় তার সাথে থাকা অটোরিশকা ও মোবাইল ফোন পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অটোরিকশা ছিনতাইয়ের জন্যই ঘটনাটি ঘটতে পারে।

তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। নিহত ইস্রাফিল উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়তে বের হলে চৌধুরী বাজারের দক্ষিণে রাস্তার পাশে ইশ্রাফিলের মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লক্ষ্মপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ইসরাফিলকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ