• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

সরকারি চাল গোপনে নুরজাহান বস্তায় ভরার সময় আটক বাপ ছেলে, অতপর অর্থদন্ড/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৯৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে টিআর কাবিখার সরকারি চাল কিনে গোপনে সরকারি বস্তা থেকে নুরজাহান নামক বস্তায় চালগুলো ভরে বস্তা করার সময় স্হানীয়দের হাতে আটক হয়েছে বাপ ছেলে মোতাহার ও আউয়াল নামে দুজন। পরে উপজেলা প্রশাসন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭শে জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কালাইয়া বাজার গরুহাট সংলগ্ন নুরু মসজিদের সামনের দোকান গোডাউনে এ ঘটনা ঘটে। বাপ মোতাহার হাওলাদার (৬০) ও ছেলে আউয়াল হাওলাদার (৩০)। তারা বগা ইউনিয়নের বানাজোরা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ওই বাপ ছেলে মিলে বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে টিআর কাবিখার সরকারি চাল সহ বিভিন্ন ভাবে সরকারি চাল কিনে তা নুরজাহান বস্তায় প্যাকেটজাত করে তা ব্লাকে বিক্রি করা তাদের পেশা।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি বায়েজিদুর রহমান বলেন, আমরা খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় দ্রুত এসে দেখতে পাই টিআর কাবিখার চাল কিনে তা নুরজাহান নামক বস্তায় ভরা অবস্থায় পাওয়া যায় এবং তা অভিযুক্ত মোতাহার ও তার ছেলে আউয়াল স্বীকার পূর্বক কাগজপত্র দেখালে নুরজাহান বস্তা করার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ