• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

করোনা লক্ষনের রুগি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন রত্না বেগম রাণীশংকৈলের।

রিপোর্টার: / ৪৭১ পঠিত
আপডেট: সোমবার, ১ জুন, ২০২০

মাহাবুব আলম ঠাকুরগাঁও রানীশংকৈল প্রতিনিধি ।
 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩১ মে রবিবার করোনা আক্রান্ত রত্না বেগম সম্পূর্ণ সুস্থ হয়ে রানীশংকৈল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
যাওয়ার পূর্বে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রত্না বেগম গত ১৬ মে  রাতে করোনায় পজেটিভ সংক্রমিত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি হয়েছিলেন।  এরপর গত ১৪ দিনে রত্নার পর পর দু’বার নমুনা সংগ্রহের পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে এবং সম্পুর্ণ  করোনামুক্ত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাড়ি যাওয়ার জন্য আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম।
এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম, এমও (ডিসি) ডাঃ মোরশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
টিএইচএ ও পঃ পঃ কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, বাসায় অবস্থান করুন, নিজে নিরাপদে থাকুন এবং সকলকে নিরাপদ রাখতে সহায়তা করুন।
প্রসঙ্গত: রাণীশংকৈল উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন এবং মৃত্যুর পর করোনা পজেটিভ রিপোর্ট  আসে ১ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ