• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায়, চালক হেলপার আহত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩০০ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথর বাহী ট্রাকের ধাক্কায় বালুবাহী ট্রাকের চালক হেলপার আহত হয়েছে।
শুক্রবার ভোরে দিনাজপুর ঘোড়াঘাট মহাসড়কের বিরাহিমপুর এলাকায় দাঁড়িয়ে থাকা পাথর বোঝায় একটি ট্রাককে বালুবাহী(ঢাকা মেট্রো ট-১৮-৫৬০৯) ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। বালু বাহী ট্রাকটির সামনের কেবিনের অংশ দুমড়ে মুচড়ে যায়। কেবিনে থাকা চালক ও সহকারি চালক গুরুতর আহত হয়।
৩ ফেব্রুয়ারি শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গুরুতর আহত সহকারি চালক মোঃ জসিম উদ্দিন(৪২) চুয়াডাঙ্গা বদরগঞ্জ আলিয়া এলাকার মোঃ বদরুল আলমের ছেলে ও চালক মোঃ জসিম উদ্দিন(৪২) ঝিনাইদহ উপসহরের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,শুক্রবার ভোরে দিনাজপুর ঘোড়াঘাট মহাসড়কের বিরাহিমপুর এলাকায় পাথর বোঝায় একটি ট্রাককে বালুবাহী(ঢাকা মেট্রো ট-১৮-৫৬০৯) ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়।এতে বালু বাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কেবিন থেকে গুরুতর আহত সহকারী চালক জসিম ও চালক হৃদয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান,খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় চালক ও সহকারী চালককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।বর্তমানে ট্রাক দুটি দুর্ঘটনা কবলিত এলাকায় রয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ