• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলে গাঁজা সহ একাধিক মাদক মামলার আসামি সবুজ সহ নাজমুল আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৮ পঠিত
আপডেট: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে থানা পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামি সবুজ সিকদার সহ মাদক কারবারি নাজমুল গাজী আটক হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরশহরের বাউফল বালিকা বিদ্যালয়ের পকেট গেটের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মোঃ সবুজ সিকদার (৩৩), উপজেলার নাজিরপুর ইউনিয়নের রায় তাতেরকাঠী গ্রামের জামাল সিকদারের ছেলে এবং মো. নাজমুল গাজী (৩০), সূর্যমনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুলতান গাজীর ছেলে।

থানা পুলিশ জানান, মঙ্গলবার রাতে বাউফল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেন। এসময় সবুজ সিকদার ও নাজমুলের প্যান্টের পকেট থেকে তল্লাশি চালিয়ে ১শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে মাদক কারবারি সবুজ সিকদারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

বাউফল থানার ওসি মো. আল মামুন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার পটুয়াখালী কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ