• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

লক্ষ্মীপুর টুমচর জনতা বাজারে আগুনে পুড়ে ছাই ৮দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৮ পঠিত
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল ৭ টার দিকে সদর উপজেলার টুমচর জনতা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা। তবে ফায়ার সার্ভিস বলছে, ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭ টার দিকে শরীফের চা দোকানে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে শরীফ, লিটন, রহিম, নিশান, সিরাজ, কাশেম, মনির ও আফরোজা সুলতানার দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা। ততক্ষণে ৮ টি দোকান পুড়ে ছাই গেছে। এতে ক্ষতি পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ