• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

রংপুরে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত-১জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৮৯ পঠিত
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি।।

রংপুরের কাউনিয়ায় কাভার্ডভ্যানচাপায় মিজানুর রহমান (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক হরিদাস সারপুকুর গ্রামের গৌছ উদ্দিনের ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ-এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান সকালে মোটরসাইকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলা থেকে মহাসড়ক দিয়ে রংপুর যাচ্ছিলেন। তিনি সকাল ৯টায় কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী সিপি গ্রুপের একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানসহ ও চালককে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ