• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

তালতলীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৪ পঠিত
আপডেট: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ মিঠু সরদারতা,তালতলী(বরগুনা)প্রতিনিধি।।

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনা তালতলী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণী সম্পদ অফিস সংলগ্ন মাঠে শুরু হওয়া এ প্রদর্শনী দিনব্যাপী চলে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সাদেকুর রহমানের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পার সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির।

এ সময় প্রদর্শনীতে ৩০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ও বিভিন্ন জাতের পাখি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সাদেকুর রহমান বলেন, এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল, হাঁস-মুরগি আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং জনগণকে এ কাজে সহযোগিতা দিয়ে আসছি। তিনি আশা করেন, প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।

এরপর সমাপনী অনুষ্ঠানে খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ