• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলে বঙ্গবন্ধুর স্মৃতিফলক ভাংচুর; পৌর এলাকা উত্তপ্ত, অবশেষে শান্তি সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩১ পঠিত
আপডেট: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

গভীর রাতে পটুয়াখালীর বাউফল পৌরসভার মুজিব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক ভেঙে ফেলেছে দূর্বৃত্তরা। যা সোমবার (২৬শে ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি প্রকাশ্যে আসলে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ও উপজেলা আওয়ামীলীগ। পরে বিকেলে শান্তি সমাবেশ করেছে পৌর ও উপজেলা যুবলীগ।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, ১৭ই মার্চ ২০২০ সালে পৌরসভার ৪ নং ওয়ার্ডে মুজিব চত্বরের উদ্বোধন করেছিলাম। গতকাল রোববার গভীর রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে দূবৃত্তরা। এ কাজ করে বঙ্গবন্ধুকে মুছেফেলা যাবে না। তাই প্রশাসনকে এই দুর্বৃত্তদের অনতিবিলম্বে গ্রেপ্তার করার জন্য অনুরোধ রইল।

এদিকে থানা সংলগ্ন ইলিশ চত্বরে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল, নাজিরপুর তাঁতের কাঠি ইউনিয়নের চেয়ারম্যান এস এম মহসিন হাওলাদার, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার গাঙ্গুলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান ও সাধারণ সম্পাদক মাহামুদ রাহাত জামশেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বিএনপি জামাতের কাজ শুধু গুজব ছড়ানো। তারা বলেছিল ব্যাংকে টাকা থাকবে না, করোনার সময় লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এরকম কিছুই ঘটেনি। প্রধানমন্ত্রী সেই দুর্যোগের সময় আমাদের সাহস জুগিয়েছেন শক্তি জুগিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রণোদনার কারণে বাংলাদেশের কোন মানুষ না খেয়ে মারা যায়নি।

এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, দ্রুত দোষীদের তদন্ত পূর্বক আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ