• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ভোলা জেলার গৌরব মুহা. আবুল ফুতুহ এর পিএইচডি ডিগ্রি লাভ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৪৯৭ পঠিত
আপডেট: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ মুশফিক হাওলাদার,লালমোহন প্রতিনিধি।।

ভোলার কৃতি সন্তান গোল্ড মেডেলিস্ট মুহা. আবুল ফুতুহ এর পিএইচডি ডিগ্রি লাভ
‘ওয়াও’ অক্ষরের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি পেলেন বরিশাল বিভাগের ভোলা জেলার কৃতি সন্তান মুহা. আবুল ফুতুহ।
‘আল-কুরআনে ‘ওয়াও’: একটি বৈকারণিক ও পরিসংখ্যানমূলক পর্যালোচনা’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ঢাকার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক ড. মুহা. আবুল ফুতুহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩১/০১/২০২৩ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৫৯ নং সভায় এবং ২৬/০২/২০২৩ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তার পিএইচডি ডিগ্রির অনুমোদন দেয়া হয়। এ গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট ড. আবু সালেহ মুহা. তোহা।
ড. মুহা. আবুল ফুতুহ ১৯৯৪ সালের ১৫ই ডিসেম্বর ভোলা জেলা অন্তর্গত লালমোহন থানার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. রফিকুল ইসলাম। মাতা মোসা: হাসিনা বিনতে আহমদ। ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা থেকে ২০০৯ সালে দাখিল ও ২০১১ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ন হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩সেশনে অনার্সে আরবী বিভাগে ভর্তি হন। ২০১৬ সালে অনার্স পরীক্ষায় রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করে কলা অনুষদে প্রথম স্থান লাভ করেন। সেই সাথে ২০১৭ সালে থিসিস গ্রুপ থেকে মাস্টার্স পরীক্ষায়ও রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করে কলা অনুষদে প্রথম স্থান লাভ করেন। অনার্স পরীক্ষায় কলা অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ এ ভূষিত হন। এছাড়াও তিনি কলা অনুষদ ডীনস অ্যাওয়ার্ড, ২টি বঙ্গবন্ধু স্বর্ণপদক অগ্রণী ব্যাংক, বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড, ফেলোশীপ অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।
২০১৯ সন থেকে তিনি দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণা প্রবন্ধ রচনা ও গ্রন্থ প্রণয়ন করে চলেছে। ইতোমধ্যে তার ২টি গবেষণা প্রবন্ধ ও ৩টি বই প্রকাশিত হয়েছে। তিনি সকলের কাছে দু‘আ প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ