• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বাউফলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ না করেও বৃত্তি পেল সাজিয়া/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও বৃত্তি পেয়েছে সূর্যমনি ইউনিয়নের ৪১নং উত্তর পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাজিয়া রহমান।

জানা গেছে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সারাদেশের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করে। এবছর বাউফল উপজেলা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন থেকে ২৫৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ৭৫ জন ট্যালেন্টপুলে ও ১৪৫জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পায়।

কিন্তু উপজেলার ৪১নং পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭জন অংশ গ্রহণ করলেও ওই শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। কিন্তু মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সাধারণ বৃত্তির ফলাফলে ওই শিক্ষার্থীর রোল নং ম-৩৩৪ দেখানো হয়েছে।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশার জানান, খলিলুর রহমানের কন্যা সাজিয়া রহমান বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। কি ভাবে বৃত্তি পরীক্ষা ফলাফলের তালিকায় ওই শিক্ষার্থীর নাম এসেছে বুঝতে পারছিনা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, অংশ গ্রহণ না করে কিভাবে বৃত্তি পেলো সে বিষয়টি আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অবহিত করেছি।

একদিকে অংশগ্রহন করে বৃত্তি পাওয়া ও মেধাবী শিক্ষার্থীদের আশানুরুপ ফলাফল না আসায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ