• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় রক্তাক্ত জখম সহ আহত ১জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩১ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় রক্তাক্ত জখম সহ জসিম উদ্দিন হিরন নামে একজন আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে ইন্দ্রকুল গ্রামের আকন বাড়িতে। আহত জসিম উদ্দিন হিরন (৪৬), ওই গ্রামের বাসিন্দা মৃত লাল মোহাম্মদ আকনের পুত্র।

সরেজমিনে চিকিৎসাধীন জসিম উদ্দিন হিরন জানান, মাহবুল আকন ও আশিক আকন গং এলাকায় চুরি সহ বেপরোয়া সন্ত্রাসী ও মাদক কারবারি। বাড়ির মান রক্ষার্থে তাদের আমি মাঝেমধ্যে এসব কাজ করতে বাধা নিষেধ করিলে পূর্ব শত্রুতার সৃষ্টি হয়। ঘটনার দিন ফুফুদের জমিজমার বিষয় নিয়ে আমার বড় ভাইয়ের কাছে ২লক্ষ টাকা চাঁদা দাবি করে হুমকি ধামকি দিচ্ছে। এমন সময় বাধা বিপত্তি সৃষ্টি করলে হঠাৎ কওয়া নেই বলি নেই পরিবারের সবাই রাম দা, বাংলা দা ও লাঠিসোটা নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে আহত করে। বড় ভাই দৌড়ে ঘরে ভীতর চলে যায়। নাহয় তাকেও রক্তাক্ত করে ফেলতো। এদিকে থানা পুলিশ খবর পেয়ে বাড়ির লোকজন সহ স্থানীয়দের সহায়তায় আমাকে উদ্ধার করা হয়। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে মাহবুল আকন বলেন, ওটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। বরং তারা আমাদের মারধর করেছে। তারা শালিস ব্যবস্থা মানেনা।

স্থানীয় ইউপি মেম্বার মোঃ শাহআলম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, থানা পুলিশ গিয়ে রক্তাক্ত জখম অবস্থায় জসিম উদ্দিন হিরনকে উদ্ধার করে এবং তার পরিবারকে উদ্ধার করে। তবে মাহবুব আকন গংরা খুব বেপরোয়া সন্ত্রাসী প্রকৃতি। তারা কোনো আইন কানুন মানেনা।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থালে পুলিশ পাঠিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ