• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, মায়ের আত্মহত্যা অভিযুক্ত র‌্যাবের হাতে গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।  

রিপোর্টার: / ৩০৭ পঠিত
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩

মোঃ মিঠু সরদার,তালতলী বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, লজ্জায় এসিড পানে মায়ের আত্মহত্যার ঘটনায় রাতে মামলা সকলে অভিযুক্ত আসাদুলকে গ্রেফতার করেছে র‌্যাব (৮)

জানাগেছে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের বখাটে ছেলে আসাদুল (২৫) একই এলাকার ৮ম শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে (১৩) কে বিভিন্ন সময়ে উত্যক্ত করত। এক পর্যায়ে আসাদুল ঐ মেয়েটির অজান্তে কৌশলে নগ্ন ভিডিও রেকর্ড করে রাখে। গত ৮মার্চ মেয়ের মা জোসনা বেগমকে ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে আসাদুল। ওই টাকা এক দিনের মধ্যে না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। একদিন অতিবাহিত হয়ে গেলে টাকা না পেয়ে নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় আসাদুল। বিষয়টি গত ৯ মার্চ বৃহস্পতিবার সকালে জানাজানি হলে মা জোসনা বেগম (৩৫) ব্যাটারির এসিড পানি পান করে আত্মহত্যার চেস্টা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। পরে বরিশালে ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়। এ বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃস্টি হয়।

এ ঘটনায় মৃতর স্বামী বাদী হয়ে মুল আসামীর বিরুদ্ধে ল তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)ধারায় রাতে মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এই ঘটনায়। আসামিকে গ্রেফতারের চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সকালে কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এর নেতৃত্বে র‌্যাব ৮এর আভিযানিক একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালী খালি জেলার মহিপুর থেকে আসাদুলকে গ্রেফতার করে ।

এ বিষয় কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার জনাব তুহিন জানান, অভিযুক্ত আসাদুলকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান নির্ণয় করে সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার মহিপুর থেকে গ্রেফতার করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ