• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

ঘোড়াঘাটে র‌্যাবের হাতে জ্বীনের বাদশা গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৯ পঠিত
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘটে র‌্যাবের অভিযানে ইমরান হোসেন ইমন কবিরাজ (২৫) নামের এক কথিত জ্বীনের বাদশাকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

শনিবার দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার হায়দার নগর গ্রামের মৃত নবাব খানের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তি জানান, গ্রেফতারকৃত ইমরান প্রায় এক মাস পূর্বে জয়পুরহাট জেলা সদরের পূর্ব দেবীপুর মহল্লার সাজ্জাদ ইসলামকে গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেন।

এর পর জ্বীনের বাদশা ইমন তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী সাজ্জাদ হোসেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন।

পরবর্তীতে র‌্যাব সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার হাটপাড়া থেকে ইমরান হোসেন ইমন কবিরাজকে আটক করে। এ সময় প্রতারণা কজে ব্যবহৃত ৩টি পিতলের কলসি, প্রাচীন মূদ্রা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব।

আটকৃত ইমরান জ্বীনের কলসি ভর্তি সোনা পাইয়ে দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ