• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

সোনাইমুড়ীতে কৃষক সমাবেশ ও সংসদ এইচ এম ইব্রাহিম কর্তৃক কৃষকদের মাঝে ঈদ উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম,নোয়াখালী জেলা প্রতিনিধি।।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে কৃষক সমাবেশ ও নোয়াখালী-১আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম কর্তৃক ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০মার্চ) বিকেল ৩টায় সোনাইমুড়ী সরকারি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিপু সুলতান শিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিফজুল বাহার রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন আলমগীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট আলমাস খান, পৌরসভা মেয়র ভিপি নূরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহার প্রমূখ।

বক্তারা বলেন বিএনপি সরকারের সময় সার বীজের জন্য কৃষকদের কে গুলি করে হত্যা করেছে। সার বীজের জন্য এখন আন্দোলন করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কথা চিন্তা করে,ভর্তুকি দিয়ে আপনাদের মাঝে সার বীজ সরবরাহ করছে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকায় মার্কায় মনোনয়ন পত্র দিবেন আপনারা তাকে ই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

সভায় শেষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম কৃষকদের মাঝে ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ