• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

রমজানেই বৈঠকে বসার পরিকল্পনা সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর/d.c.b

রিপোর্টার: / ১৮৭ পঠিত
আপডেট: সোমবার, ২৭ মার্চ, ২০২৩

রিয়াদ, ২৭ মার্চ, ২০২৩ () : সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঐতিহাসিক দ্বিপাক্ষিক পুনর্মিলন চুক্তি বাস্তবায়নে পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগেই বৈঠকে বসার অঙ্গীকার করেছেন।
সোমবার রিয়াদ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সরকারি সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদি যুবরাজ ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দ্বিতীয় দফায় টেলিফোনে কথা বলেছেন। এ সময়ে উভয়ে অভিন্ন বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় দুদেশ আকস্মিক পুনর্মিলন চুক্তি ঘোষণা করে।
সৌদি প্রেস এজেন্সি আরো জানিয়েছে, উভয় মন্ত্রী চলতি রমজান মাসেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে সম্মত হয়েছে। এপ্রিলের তৃতীয় সপ্তাহে রমজাস মাস শেষ হচ্ছে।
তবে বার্তা সংস্থাটির খবরে বৈঠকে তারিখ কিংবা স্থান নিয়ে কিছু বলা হয়নি।
সৌদি কর্মকর্তারা বলছেন, সম্পর্ক ছিন্নের সাত বছর পর তা পুনরুদ্ধারে পরবর্তী পদক্ষেপ হবে এই্ বৈঠক।
শিয়া ধর্মগুরু নিমর আল নিমরকে ২০১৬ সালে সৌদি আরব ফাঁসি দিলে ইরানীরা প্রতিবাদ বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলা চালায়। এর জের ধরে সৌদি আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
সম্পর্ক পুনরুদ্ধারে দুদেশ যে চুক্তি ঘোষণা করেছে তাতে দুমাসের মধ্যে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নী সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব দুমাসের মধ্যে তাদের দূতাবাসগুলো খুলবে। এছাড়া ২০ বছর আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও সহযোগিতা চুক্তি বাস্তবায়ন করবে।
এদিকে ইরানের এক কর্মকর্তা সম্প্রতি বলেছেন, সৌদি বাদশাহ সালমানের কাছ থেকে ইরানী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সৌদি আরব সফরের আমন্ত্রণ পেয়েছেন।
তবে রিয়াদ এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলে নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ