• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

বাংলাদেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা করেছিলেন জিয়া : শিক্ষামন্ত্রী/d.c.b

রিপোর্টার: / ২০১ পঠিত
আপডেট: সোমবার, ২৭ মার্চ, ২০২৩

চাঁদপুর, ২৬ মার্চ, ২০২৩ () : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে মুক্তির পথে যাত্রা শুরু করেছিলাম, সেই পথকে রুদ্ধ করতে আবারও পাকিস্তানে ফেরত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান।
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর শিল্পকলা  একাডেমিতে  মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ করা হয়েছিলো, জয়বাংলা নিষিদ্ধ হয়েছিলো, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিলো। সারাদেশে মুক্তিযোদ্ধা নিধন করা হয়েছিলো ‘।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীতে মুক্তিযোদ্ধা অফিসারকে হত্যা করা হয়েছিলো, সরিয়ে দেয়া হয়েছিলো। সারাদেশে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছিল। যে নারীদের বীরাঙ্গনা  উপাধি দিয়ে বঙ্গবন্ধু পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন, সেই নারীদের পুনর্বাসনের সমস্ত কিছু কেড়ে নেয়া হয়েছিল।  তাদেরকে আবার দুঃস্থ অবস্থায় ফিরিয়ে দেয়া হয়েছিলো।
শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সারাদেশে মুক্তিযোদ্ধা নিধন করা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস পরিপুর্ণভাবে বিকৃত করে ফেলা হয়েছে, বাকশালকে একদলীয় শানসের অপবাদ দিয়ে বহুদলীয় শাসনের নামে  দেশে ধর্মভিত্তিক রাজনীতি চালু করা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ