• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

ধামাইকান্দি সড়ক যেন মৃত্যুফাদ সিরাজগঞ্জের সলংগার সলংগা।

রিপোর্টার: / ৫৯০ পঠিত
আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২০

আজাদুর রহমান উল্লাপাড়া প্রতিনিধিঃসিরাজগঞ্জের সলংগা থানার সলংগা হতে ধামাইকান্দি জন-গুরুত্বপুর্ন আঞ্চলিক সড়ক টি দীর্ঘদিন হলো  মৃত্যু ফাদে পরিণত হয়ে আছে। সরেজমিনে দেখা যায়,গারুদহ নদীর তীর ঘেষে বয়ে যাওয়া সলংগা-ধামাইকান্দি সড়কটির মধ্যপাড়া ভরমোহনী গ্রামের দুদু মিয়ার বাড়ীর সামনে সড়কটির অর্ধেকের বেশি অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিদিন চলাচল করছে শত শত পন্যবাহী ট্রাক,ট্রলি,অটোরিক্সা,ভ্যান প্রভৃতি সহ ইঞ্জিনচালিত ও সাধারন বাহন। সলংগা বাজারের ব্যবসায়িক লেনদেনের অর্ধেকের বেশি পন্য ও সাধারন মানুষের চলাচলের মাধ্যম এই রাস্তা। সরকারের বড় রাজস্ব আয়ের খাত এই ঐতিহাসিক  সলংগার হাট ও বাজার। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার বলার পরও হয় নি এই মেরামতের কাজ। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কোন রকমে সাধারন মানুষের যাতায়াতের ব্যবস্থা করেছি। কিনতু ব্যক্তি উদ্দ্যেগে প্রতিদিন এটা করা সম্ভব নয়। এই মরন খাদে পড়ে  যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের  ভয়াবহ দুর্ঘটনা।তাই  এ বিষয়ে ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে উনি ফোন ধরেন নি।রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীমুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,যতদ্রুত সম্ভব ব্যবস্থা নিচ্ছি বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ