• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

তালতলীতে ইউপি সদস্যের নেতৃত্বে ঘর ভাঙচুর,আহত-৪জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ মিঠু সরদার,তালতলী(বরগুনা) / ২৩২ পঠিত
আপডেট: শনিবার, ১ জুলাই, ২০২৩

বরগুনার তালতলীতে ছোটবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কালামের নেতৃতে বাড়ি-ঘর ভাঙচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় চার জন গুরুতর আহত। এ ব্যাপারে ভুক্তভোগী আ. রব বিশ্বাস বাদী হয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

শনিবার(০১ জুলাই) দুপুরে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল দুপুরে উপজেলার সুন্দরিয়া এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে ও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার আ. রব বিশ্বাস পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে বসত বাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। বিবাদি ইউপি সদস্য মো. কালাম ও নিজাম হাওলাদার ঐ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান। এই ূজের ধরে গতকাল ইউপি সদস্য মো. কালামের নেতৃতে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে বসত বাড়িতে হামলা চালায়। এ সময় বসত ঘর ও গোয়াল ঘর কুপিয়ে তছনছ করে। বসত ঘর ও জমি রক্ষা করতে এলে আ.সালাম (৪৮), বাবুল(৪৫), সনিয়া (২৮) ও কামাল বিশ্বাস (৩২) কে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চলতি বছরে ইউপি সদস্য মো.কালামের বিরুদ্ধে এক হিন্দু বাড়িতে হামলা চালানোর অভিযোগ রয়েছে।

ইউপি সদস্য মো.কালাম বলেন, এবিষয়ে আমি কিছু জানি না। তবে শুনেছি মারধরের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ