• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
 না মানলে ভোট বর্জনের হুঁশিয়ারি পায়রা বন্দরের কর্মচারীদের,, কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ,,, ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মাইলফলক: নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ,,, দীর্ঘ  ১ মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন,, কলাপাড়ায় ইউপি সদস্যর বিরুদ্ধে শতাধিক গ্রামবাসীর অভিযোগ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজর: ১৬ দেশের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে কলাপাড়ায় মসজিদের ইমামকে পিটিয়ে রক্তাক্ত জখম/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার, গ্রেপ্তার ২/দৈনিক ক্রাইম বাংলা।। শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।।

বন্ধ থাকবে গণপরিবহন আগামী ১৬ মে পর্যন্ত।

রিপোর্টার: / ৫৪২ পঠিত
আপডেট: সোমবার, ৪ মে, ২০২০

ক্রাইম বাংলা ডেস্কঃ করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করায় গণপরিবহন বন্ধের সিদ্ধান্তও আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

সোমবার (০৪ মে ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে জরুরি পরিষেবা যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর), পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট কাজ, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সকলপ্রকার পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত  থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ