• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার, গ্রেপ্তার ২/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩২ পঠিত
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

মোঃ জালাল হোসেন।।

নওগাঁর মান্দা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই উপজেলার শুকটিগাছা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ জোতপাড়া গ্রামের কালামের ছেলে লিটন (২৩) এবং দক্ষিণ নুরুল্যাবাদ কদমতলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে জীবন ওরফে তন্ময় (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে মান্দা থানাধীন চকশৈল্যা বাজার থেকে একটি লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। পরে মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে অভিযুক্তরা আত্রাই উপজেলার শুকটিগাছা বাজার এলাকায় নিয়ে আসে।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে।
আত্রাই থানার পুলিশ জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেল ও গ্রেপ্তারকৃত আসামিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মান্দা থানায় ইতিমধ্যে একটি চুরির অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই চলমান রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ