• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়াল সরকার গ্যাসের চাপ বাড়ায় গতি ফিরছে শিল্পকারখানায় মানবাধিকার সংস্কারে প্রতিশ্রুতি ভঙ্গ, নতুন আইনে শঙ্কা এইচআরডব্লিউর

কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ,,,

রিপোর্টার: / ১৩৯ পঠিত
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (____) দুপুরে মহিপুর বন্দরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এ কর্মসূচিতে মহিপুর থানাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সময় নিহত শহিদুল ইসলামের বাবা মো. মতিউর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“একজন বাবা হিসেবে আমি আমার ছেলে হত্যার ন্যায়বিচার চাই। যারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমি প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি—যাতে আর কোনো বাবাকে এভাবে সন্তান হারাতে না হয়।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ