• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজস্ব আয় ঘাটতিতে বিকল্প ঋণের উৎস খুঁজছে সরকার সরকারি চাকরিতে তদবিরে কড়াকড়ি, নথিতে রেকর্ড রাখার নির্দেশ যুক্তরাষ্ট্রে চাকরি হারালেই ছাড়তে হবে দেশ, নতুন প্রস্তাব সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ওমানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার বিশেষ সুযোগ পাইপলাইনে ভারত থেকে ৪৭ লাখ লিটার ডিজেল এল পার্বতীপুরে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়সীমা মানার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকসুর বছরপূর্তিতে খতিয়ান প্রকাশ: ছারপোকা দমনে ব্যয় ৩২ লাখ নির্বাচন কমিশনের নতুন প্রতীক তালিকা: যুক্ত হলো ‘না’ উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত সাভা।

রিপোর্টার: / ৪২৭ পঠিত
আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২০

রিপন সাভার প্রতিনিধি সাভারের টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিহাব দেওয়ান (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে জিরাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব সাভার উপজেলার আশুলিয়া থানাধীন জিরাবো পশ্চিমপাড়া এলাকার মৃত আন্নু দেওয়ানের ছেলে। তিনি আশুলিয়ার টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন শিহাব। এ সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো ডাক্তারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাইপাইল থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহন ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত উভয় যানের সাথেই পর্যায়ক্রমে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যান ওই শিক্ষার্থী। এ সময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানালেও, পুলিশ তাদের ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। এ ঘটনায় আর কোনো আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানান এ বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ