• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম

ক্ষুব্ধ বিনোদন জগতের একাংশ।

রিপোর্টার: / ৪৭২ পঠিত
আপডেট: সোমবার, ৪ মে, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা বিনোদন ডেস্ক   দেশের অন্যান্য অঞ্চলের মতো এরাজ্যেও বিনোদন জগৎ কার্যত স্তব্ধ হয়ে রয়েছে। লকডাউনে বসে কিছু মেড-অ্যাট-হোম শর্ট ফিল্ম হয়েছে। প্রথম সারির বিনোদন চ্যানেলগুলি কয়েকটি মেড-অ্যাট-হোম অনুষ্ঠানও নিয়ে এসেছে কিন্তু সামগ্রিকভাবে বাংলা বিনোদন জগতের চাকা কিন্তু বন্ধ। ওদিকে ৪ মে থেকে খুল গিয়েছে মদের দোকান। বহু লোক ঠেলাঠেলি করে মদ কিনেছেন, এমনটা ধরা পড়েছে ভিডিও ফুটেজে। সে সব নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ বিনোদন জগতের একাংশ। যেখানে বিনোদন জগতের বহু মানুষের রুটি-রুজি বন্ধ, সেখানে শুটিং শুরু করার অনুমতি মিলছে না অথচ মদের দোকান খোলা হচ্ছে কী করে, সোশাল মিডিয়ায় এই প্রশ্ন তুলেছেন ভাস্বর চট্টোপাধ্যায়-সহ ছোটপর্দা ও বড়পর্দার বহু অভিনেতা-অভিনেত্রী।

শুটিংয়ে প্রচুর লোক সমাগম এড়াতেই লকডাউন ঘোষণারও প্রায় এক সপ্তাহ আগে থেকে বন্ধ করা হয়েছিল শুটিং। বিনোদন জগৎ পুরোপুরি এই সিদ্ধান্তকে সমর্থন জানায়। প্রায় দেড় মাস লকডাউন পর্বে তারকা-অভিনেতা-অভিনেত্রীরা ধারাবাহিকভাবেই সোশাল মিডিয়ায় মানুষকে বাড়িতে থাকতে অনুরোধ করেছেন। কিন্তু ৪ মে মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়ে অনেকের মনেই ক্ষোভ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ