• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রীর প্রতি শবনমের কৃতজ্ঞতা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২১৩ পঠিত
আপডেট: বুধবার, ২০ মার্চ, ২০২৪

বাংলাদেশ ও পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী শবনম। বাংলাদেশের চেয়ে পাকিস্তানেই তাঁর তারকাখ্যাতি বেশি। এখনো তাঁকে স্মরণ করেন পাকিস্তানের জনগন ও মিডিয়া। এ বছর দেশটির সর্বোচ্চ সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পেতে যাচ্ছেন কিংবদন্তি এই অভিনেত্রী। ২৩ মার্চ ইসলামাবাদে দেওয়া হবে এই সম্মাননা। তবে এতদিন পাকিস্তানে যাওয়ার অনুমতি দিচ্ছিল না বাংলাদেশ সরকার। অবশেষে পেলেন অনুমতি। আজই পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। শবনম বলেন, ‘সরকারে আন্তরিক সহযোগিতা না পেলে জীবনের শেষ মুহূর্তে এই সম্মাননা গ্রহণ করতে পারতাম না। আমি কৃতজ্ঞ।’ ঢাকায় এহতেশামের হাত ধরে অভিনয়ে হাতেখড়ি শবনমের। এরপর চান্দা, তালাশ, হারানো দিন, নাচের পুতুল সিনেমা দিয়ে অভিভক্ত পাকিস্তানে তুমুল দর্শকপ্রিয়তা পান। পরবর্তীতে নিজেকে আরো মেলে ধরতে পাড়ি জমান তৎকালীন পশ্চিম পাকিস্তানে। সেখানে মাথা উঁচু করে নিজেকে মেলে ধরেন। পরবর্তীতে জন্মভূমিতে ফিরে সর্বশেষ ‘আম্মাজান’ সিনেমা দিয়ে ক্যারিয়ারে ইতি টানেন। এর আগে শবনম পাকিস্তানে কাজের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ ১৩ বার নিগার, তিনটি জাতীয়, পিটিভি এবং লাক্স লাইফটাইম অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও ২০১৭ সালে লাহোর সাহিত্য উৎসবে প্রধান অতিথির আসন অলংকৃত করার বিরল গৌরব অর্জন করেন শবনম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ