• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কাঁদলে ট্রমা থেকে বের হওয়া যায়: তৃপ্তি,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৭৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

বলিউডের বহুল আলোচিত ‘অ্যানিমেল’ সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে যায়। বিষয়টি নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন তৃপ্তি। প্রায় এক বছর পর তৃপ্তি জানালেন, দর্শক প্রতিক্রিয়া দেখে ভীষণভাবে ভেঙে পড়েছিলে তিনি। কয়েক দিন আগে রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন তৃপ্তি। এ বিষয়ে তৃপ্তি দিমরি বলেন, “অ্যানিমেল’ সিনেমা মুক্তির পর ২-৩ দিন কেঁদেছিলাম। মানুষ এমন সমালোচনা করবে তা আমি প্রত্যাশা করিনি। মানুষ যে ধরনের মন্তব্য লিখেছিলেন, তা দেখে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম।” এ পরিস্থিতিতে তৃপ্তির বোন তাকে সান্ত¡না দিয়েছিলেন। তৃপ্তির ভাষায়- “সে আমাকে বলেছিল, ‘তুমি জানো তুমি কি করেছো। তুমি যা অর্জন করেছো, তা কীভাবে করেছো তাও তুমি জানো।” নিজেকে স্পর্শকাতর মানুষ উল্লেখ করে তৃপ্তি দিমরি বলেন, ‘আমি খুবই স্পর্শকাতর মানুষ। কারো সঙ্গে যদি ঝগড়াও লাগে তবু আমি তাকে কিছু বলি না। আমি কেবল নিজেকে মুড়িয়ে রাখি। একই ঘটনা এখানেও ঘটেছিল। আমি ভীষণভাবে আক্রান্ত হয়েছিলাম। সবকিছু খুব দ্রত বদলে যাচ্ছিল। সেই সময়ে আমার হাতেও অনেক কাজ ছিল। খুব বেশি সময়ও আমার ছিল না। একসঙ্গে অনেক কিছু ঘটেছিল। আমি জানতামও না এসব কীভাবে সামাল দিতে হয়।’ কাঁদলে ট্রমা থেকে বের হওয়া যায়। এ তথ্য উল্লেখ করে তৃপ্তি দিমরি বলেন, ‘ট্রমা থেকে মুক্তি পেতে মাঝে মাঝে কান্না করা ভালো।’ কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন ৩০ বছর বয়সি এই অভিনেত্রী। তবে ‘অ্যানিমেল’ মুক্তির পর খ্যাতির শীর্ষে উঠে আসেন তৃপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ