• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বাংলাদেশে আসছে নেপালের বিদ্যুৎ,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০৭ পঠিত
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

শিগগিরই বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি ভারত সফর করে দেশটির বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার ও পানিসম্পদমন্ত্রী সি আর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দীপক খাড়কা। সেসময় বিভিন্ন আলোচনার পাশাপাশি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে ভারতের বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে। ভারত সফর শেষে দেশে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দীপক খাড়কা।

নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী জানান, ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। এ জন্য ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহারের অনুমতি চেয়েছেন তারা। আগামী ১৫ জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারত দিয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। এ ক্ষেত্রে কাঠমান্ডুকে দিল্লির কাছ থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ রপ্তানির অনুমতি পেতে হবে।

ভারতীয় পক্ষ নেপালের অনুরোধকে ইতিবাচক ভাবে নিয়েছে এবং শিগগিরই অনুমতি দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দীপক খাড়কা।

প্রসঙ্গত, জ্বালানি সহযোগিতার বিষয়ে সমঝোতা হওয়ার ছয় বছর পর বাংলাদেশ ভারতের ভূখণ্ড হয়ে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য গত ৩ অক্টোবর তিন দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ