• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

চালু হলো কারাগারের হটলাইন, বন্দির খবর পাওয়া যাবে ঘরে বসেই,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫১ পঠিত
আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

দৈনিক ক্রাইম বাংলাঃ সারাদেশে  ৬৮টি কারাগারের বন্দির তথ্য এখন নাগালের মধ্যে। সরকারের নতুন উদ্যোগে চালু করা হয়েছে একটি হটলাইন সেবা, যার মাধ্যমে স্বজনরা সহজেই বন্দিদের খোঁজ নিতে পারবেন।

রোববার (২৬ জানুয়ারি) কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সেবাটি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, হটলাইন নম্বর ০৯৬১২০২১৬৯০ ডায়াল করে এই সেবা পাওয়া যাবে।

এ সেবার মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারবেন বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের সময়, ফোনে কথা বলার তারিখ, শারীরিক অবস্থা, প্যারোলে মুক্তির তথ্য, এবং বিভিন্ন অভিযোগ বা পরামর্শ দেয়ার সুযোগ। হটলাইনটি সবসময় খোলা থাকবে।

স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক তথ্য সহ নানা সেবা পেতে স্বজনদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরো জানান, জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের পর যেসব বন্দি পালিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও ৭০০ জন পলাতক রয়েছে। তবে বেশিরভাগ আসামি ফেরত আনা সম্ভব হয়েছে।

এছাড়া, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বাড়লেও, পুলিশ তাদের ধরার জন্য তৎপর রয়েছে। তবে, পুলিশ বাহিনীর কাজে পূর্বের উদ্যমের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এর জন্য সরকার চেষ্টা করছে পুলিশ বাহিনীর মনোবল ও উদ্যম পুনরুদ্ধার করার।

এই উদ্যোগ কারাবন্দিদের তথ্য পেতে স্বজনদের জন্য একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ