• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

গভর্নিং বডির অনেক সদস্য কলেজের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন : উপাচার্য,,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা ) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, গভর্নিং বডির অনেক সদস্য কলেজের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন।

আজ সোমবার সকালে রাজধানীর মিরপুর কমার্স কলেজের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপাচার্য বলেন, কলেজে শিক্ষকদের দলাদলি এবং রাজনীতি বন্ধ না করা গেলে কোনোভাবেই মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না।

তিনি বলেন, ‘রাজনীতি যদি করতেই হয়, তাহলে কলেজের শিক্ষকতা পেশা ছেড়ে কলেজের বাহিরে গিয়ে রাজনীতি করেন।’

তিনি শিক্ষকদের আদর্শ শিক্ষক হিসেবে পরিচয় দেয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

পরে জুলাই বিপ্লবের শহীদ আকরাম খান রাব্বি স্মৃতি পাঠাগারের ফলক উন্মোচন করেন উপাচার্য।

এদিন দুপুরে রাজধানীর হযরত শাহ আলী মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বিভিন্ন কলেজে বিদ্যমান বর্তমান গভর্নিং বডি এবং শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন।

মান্ধাতার আমলের সিলেবাস পরিবর্তন এবং কারিকুলাম সংস্কার ছাড়াও নকলমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক আমানুল্লাহ।

নকলের অভিযোগ পাওয়া গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে বলেও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বক্তব্য শেষে জুলাই বিপ্লবে নিহত হযরত শাহ আলী মহিলা কলেজের শিক্ষার্থী শহীদ মেহেরুন্নেছার পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন এবং শহীদ মেহেরুন্নেসার নামে কলেজে একটি পাঠাগার উদ্বোধন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ