• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর গলাচিপায় পঁচিশ বছর আগে সরকারি খাস জমি বন্দোবস্ত নিলেও এখন পর্যন্ত সে জমি দখলে যেতে পারেনি ভূমিহীন ৩টি পরিবার। সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেওয়া জমির দখল বুঝে পাওয়ার জন্য অফিস অফিসে ছুটে বেড়াচ্ছেন ভুক্তভোগী ভূমিহীন পরিবারগুলি।

ঘটনাটি ঘটেছে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি মৌজায়। ভুক্তভোগী ভূমিহীন হারুন মৃধা জানান, আমি সরকার বাহাদুরের কাছ থেকে ৩০৫৯ গলা/২০০০-২০০১ নং বন্দোবস্ত পেয়ে গলাচিপা সাব রেজিস্ট্রি অফিস থেকে ০১/০৭/২০০১ ইং তারিখে ৭৩৩০ নং রেজিস্ট্রি দলিল সম্পন্ন হয়। যার জেএল নং- ১৬৭ এবং খতিয়ান নং- ৬৯৫। সরকার বাহাদুর আমার নামে ১.৫০ একর জমি বন্দোবস্ত দেয়। আবেদনের প্রেক্ষিতে ২০০১ সালে জমির পরিমাপের পর সীমানা নির্ধারণ করে প্রত্যেকের নামে সাইনবোর্ড টানিয়ে দেয় জেলা প্রশাসন। এরপর স্থানীয় প্রভাবশালী, ভূমিখোর, ভূমিদস্যু শহিদুল খন্দকার, এমদাদ খন্দকার, সেরাজ খন্দকার ও রফেজ খন্দকার একত্রিত হয়ে সীমানা খুঁটি ও সাইনবোর্ড ভেঙে ফেলে। এই জমিতে আমার বাবা মন্নান মৃধাকে জীবন দিতে হয়েছে।

ভুক্তভোগী ভূমিহীন বিশাগা রানী জানান, আমি সরকার বাহাদুরের কাছ থেকে ৩০৬০ গলা/২০০০-২০০১ নং বন্দোবস্ত পেয়ে গলাচিপা সাব রেজিস্ট্রি অফিস থেকে ০১/০৭/২০০১ ইং তারিখে ৭৩২৪ নং রেজিস্ট্রি দলিল সম্পন্ন হয়। যার জেএল নং- ১৬৭ এবং খতিয়ান নং- ৭৩১। সরকার বাহাদুর আমার নামে ১.৫০ একর জমি বন্দোবস্ত দিলেও প্রভাবশালীদের কারণে আমি আমার জমিতে আজও যেতে পারি নাই। এই জমির জন্য আমার স্বামী গোপাল হাওলাদারকেও মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা জমির কাছে গেলে প্রভাবশালীরা আমাদেরকে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

ভূমিহীন বেলা রানী জানান, আমরা খুব অসহায়। ভূমি বন্দোবস্ত পাওয়া ভূমি যেতে চাইলে তাদের আমাদের উপর হামলাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সরকার বাহাদুরের কাছ থেকে ৩০৬০ গলা/২০০০-২০০১ নং বন্দোবস্ত পেয়েছি। যার জেএল নং- ১৬৭ এবং খতিয়ান নং- ৭৩২, জমি ১.৫০ একর। আমি সরকার বাহাদুরের খাজনাদীও পরিশোধ করেছি। আমরা এই জমির জন্য অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোন সুরহা পাই নাই। এখন আমরা নিস্ব হয়ে গেছে। এই কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। আমরা অতি দ্রুত আমাদের জমি দখলমুক্ত করে বুঝে পেতে এবং ভূমিদস্যুদের অত্যাচারের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারগুলো।

এবিষয়ে জানতে অভিযুক্ত শহিদুল খন্দকার, এমদাদ খন্দকার ও সেরাজ খন্দকারের মুঠোফোনে একাধিকবার কল করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে অভিযুক্ত রফেজ খন্দকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মৌজায় আমাদেরও জমি আছে। আমরা আমাদের জমিতে আছি। অন্য কোন জমিতে আমরা যাই নাই।

এবিষয়ে চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল মুন্সী বলেন, এ বিষয় নিয়ে একাধিকবার ইউনিয়ন পরিষদে বসা হয়েছে। কিন্তু দু’পক্ষকে আমি মিলাতে না পারায় বিষয়টি মীমাংসা করা সম্ভব হয় নাই।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজা বলেন, ‘যাদের সরকারিভাবে বন্দোবস্ত দেয়া হয়েছে এবং স্থানীয় তহসিলদার ও সার্ভেয়ার তাদের দখল বুঝিয়ে দিয়েছে। স্থানীয়ভাবে হয়তো ঝামেলা চলছে। তবে কাগজপত্র দেখে ব্যবস্থা নেব।’

এবিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সরকারি খাস জমি শুধুমাত্র ভূমিহীন গরিবদের জন্য। সরকারিভাবে যারা বন্দোবস্ত পেয়েছেন তারাই ঐ জমির প্রকৃত মালিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ