• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দলের মধ্যে বিশৃঙ্খলা করলে পদ পদবী থাকবেনা মিলন মিয়ার স্মরন সভায় -হাফিজ ইব্রাহীম/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৮ পঠিত
আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

আবুল বাশার, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা।।

আগামী নির্বাচনে সকল নেতা কর্মীদের প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি দলকে সুসংঘটিত করার জন্য অনুরোধ জানান বোরহান উদ্দিন ও দৌলত খানের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। তিনি আরো বলেন কেউ দলের মধ্যে বিশৃঙ্খলা করলে ওই নেতার পথ পদবী থাকবেনা এমন কোন কাজ করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

৪জুলাই আসরবাদ বোরহান উদ্দিন উপজেলা মডেল মসজিদে সাবেক পৌর মেয়র ও বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলন মিয়ার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর বিএনপির সহ-সভাপতি আলী আকবার পিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি আরো বলেন, কোন শালীস বিচার কিংবা এমন কোন কাজ করা যাবে না যাদের সাধারণ মানুষ দলের প্রতি ক্ষুব্ধ হয়। আগামী নির্বাচন খুবই কঠিন হবে, এই নির্বাচনে সকল নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, মনজুরুল আলম ফিরোজ, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, পৌর বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম। পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা হারুন অর রশিদ স্মরণ সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন । পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোঃ সাইদুর রহমান মিলন মিয়ার পরিবারে পক্ষের স্মৃতিচার স্মরণ করেন বোরহান উদ্দিন পৌরবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন বাচ্চু ও স্মরণ সভায় বাবার স্মৃতিচারণ করেন, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান শাওন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। এর আগে বাদ জুম্মা বোরহান উদ্দিন পৌর বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান মিলন মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

পরিবারের পক্ষ থেকে কোরআন খতম ও নিজ বাড়ির মসজিদে মিলাদ মাহফিলে অংশ গ্রহণের পর মরহুমের কবর জিয়ারত করেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ