• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিগত ১৬ বছরে মেধাবীদের মূল্যায়ন করা হয়নি ……এবিএম মোশাররফ হোসেন।।

রিপোর্টার: / ২২০ পঠিত
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিগত ১৬ বছরে মেধাবীদের মূল্যায়ন করা হয়নি। দলমত নির্বিশেষে সকল প্রতিষ্ঠানগুলোতে মেধাবীদের নিয়োগ দিতে হবে। একজন দক্ষ শিক্ষক বা কর্মকর্তা একটি প্রতিষ্ঠানকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসায় ৫ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিকালে একথা বলেন, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদ্রাসা) বেনজীর আহম্মেদ, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, নিয়োগ বোর্ডের সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা মো.ওয়ালীউল্লাহ, নিয়োগ বোর্ডের সদস্য সহকারী অধ্যাপক ও উপজেলা জামায়াতে ইসলামি বাংলাদেশ’র আমির মাওলানা আবদুল কাইউম, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের প্রভাষক মুহাম্মদ রেজাউল করিম, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুহাম্মদ আবদুল ওহাব, নূরে আলম মুরাদসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, নিয়োগ পরীক্ষার্থীগণ, অভিভাবকগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এদিন মাদ্রাসার একজন ইবতেদায়ী প্রধান, ২ জন অফিস সহকারি, একজন ল্যাব সহকারী ও একজন আয়া নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগ বোর্ডের সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান জানান, ৫টি পদের অধীনে এবতেদায়ী পদে ৩ জন, অফিস সহকারী পদে ২২ জন, ল্যাব সহকারী পদে ৭ জন আয়া পদে ৫ জন সহ মোট ৩৭ জন নিয়োগ প্রত্যাশি পরীক্ষায় অংশ নিয়েছেন। স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে মেধাবীদের নিয়োগ দিতে পরীক্ষা কমিটির সকলে একমত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ