• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিন দিন সাগরে ভেসে থাকা ১৫ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ৫/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৮১ পঠিত
আপডেট: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

বঙ্গোপসাগরে তিন দিন দুই রাত ভেসে থাকার পর ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি উপকূল থেকে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করেন। পরে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন-মোঃ নুরুল হাসান (২৫), মোঃ মোরশেদ (২০), বাদশা মাঝি (৩২), আবুল কাশেম (৪০), শেখ আপ (২২), তৌইদ ইসলাম (১৮), নুরুল আলম (৬০), আনিস (২৮), আনসার (২৭), ফয়সাল (২৮), মোঃ হেলাল (২২), আলী (২৬), কবির (৪৫) ও সাজ্জাদ (২২)। এদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাহার্গণা গ্রামে।
তবে, এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। তারা হলেন- রাহান, সোহেল, রিয়াজ উদ্দিন, আবু তাহের, শাহাবুদ্দিন ও কামাল।
বাদশা মাঝি জানান, গত ১৪ আগস্ট রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে মোট ২০ জন জেলে মাছ ধরতে সমুদ্রে যায়। এসময় প্রবল ঝড়ের কবলে পড়ে তাদের মাছ ধরা ট্রলারটি ডুবে যায়। ট্রলার ডুবির পর সবাই সাগরে ভেসে থাকেন। তিন দিন দুই রাত ভেসে থাকার পর ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি গ্রামের জেলে মোঃ শহিদ হাওলাদার তাদের দেখতে পান। পরে তিনি নিজের ট্রলারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
শহিদ হাওলাদার বলেন, “প্রতিদিনের মতো আমরা কয়েকজন সাগরে মাছ ধরতে যাই। হঠাৎ দেখি কয়েকজন জেলে ভাসছে। আমরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শরীরে পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা দেখা দিলেও সবাই আশঙ্কামুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ