• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

দশমিনায় ২ লাখ ৫০ হাজার টাকার অবৈধ জাল ধ্বংস/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মৎস্য দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর বিভিন্ন চরে অভিযান চালানো হয়। এতে প্রায় ২৫টি চায়না দুয়ারি, একটি রাক্ষুসে বাঁধা জাল এবং তিনটি ভাসান জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দকৃত জাল উপজেলা মৎস্য দপ্তরের সামনে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজনুল হাসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, “দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও অন্যান্য ধ্বংসাত্মক জাল ব্যবহার রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ