• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কলাপাড়ায় লামিয়া হত্যা।। নিরীহদের মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩৭ পঠিত
আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে লামিয়া হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং নিরীহ গ্রামবাসীদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বুধবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন উপজেলার মঞ্জুপাড়া গ্রামের জায়েদা বেগম। এ সময় আ. হাকিম মৃধা, মাহাতাব গাজী, ছলেমান হাং, রেশমা বেগম, রিনা বেগম সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ জুন লামিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়। লামিয়ার মা হালিমা বেগমের সহযোগিতায় এই হত্যা হলেও এ মামলায় আসামী করা হয় পার্শ্ববর্তী ইউনিয়নের জয়নাল মৃধা, তাইফুর রহমান, সুজন, হাসানকে।
তিনি বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা কে আড়াল করতে নিরীহ গ্রামবাসীদের হত্যা মামলায় আসামী করা হয়েছে।
জায়েদা বেগম দাবি করেন, হালিমা বেগমের অনৈতিক কর্মকান্ড তার মেয়ে লামিয়া দেখে ফেলায় শাহাদুল মাতুব্বর, বশার গাজী, সোহেল গাজী, হাবিব গাজী, আজগরদের সাথে পরামর্শ করে লামিয়াকে হত্যা করে নিরীহ মানুষের নামে মামলা দায়ের করে।
তিনি লামিয়া হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং মামলার সঠিক তদন্তের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এবং নিরীহ গ্রামবাসীদের মামলা থেকে মুক্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ