• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

কমলনগরে জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১১০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে এক পরিবারের জমি দখল করে প্রভাবশালীর দোকান নির্মাণ অভিযোগ

লক্ষীপুর জেলার কমলনগর উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ত্রাসী দিয়ে এক পরিবারের জমি দখল করে সীমানা প্রাচীর ও দোকান নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।
উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, এ বিষয়ে বারবার উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতা চেয়েও পায়নি। এ সুযোগে প্রভাবশালীরা সন্ত্রাসীদের দিয়ে জমিনের ঘর খুলে নিয়ে যায় এবং জমি দখল, সীমানা প্রাচীর ও দোকানপাট নির্মাণ করে।

বাদামতলী বাজার এলাকার আবদুল হামিদের ছেলে আব্দুর রহমান ও আলী হোসেন জানান, তিনি ক্রয় সূত্রে রিভিশন ৩৯৫ দাগে ৩৭০ খতিয়ান নং এ ০২ শতাংশ জমির মালিক হয়ে ভোগদখলে আছেন। কিন্তু তাদের কেনা জমির মালিক হিসেবে দাবি করছেন একই এলাকার সায়েদুল হকের ছেলে মোহাম্মদ আলী এবং শহেদ আলীর ছেলে তারেক ও আব্দুল গনি।এই জমিটি নিয়ে লক্ষীপুর আদালতে মামলা চলমান রয়েছে।আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আদেশ দেন এবং ওই আদেশ বহাল রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত কয়েকদিন আগে মোহাম্মদ আলী একদল ভাড়াটে সন্ত্রাসী এনে সশস্ত্র অবস্থায় দাঁড় করিয়ে প্রথমে বালু ভরাট শুরু করেন। পরে সিমেন্টের পিলার দিয়ে সীমানা প্রাচীর ও দোকানপাট নির্মাণ করেন মোহাম্মদ আলী এবং তারেক, আবদুল গনি,আবুল কাশেম ও তাঁর ছেলে এবং আত্মীয়-স্বজন দিয়ে রাতের অন্ধকারে এই জায়গা টি দখল করে নেয়।

আব্দুল হামিদের ভাই হারুনুর রশিদ বলেন তারা জবরদখলের শুরু থেকেই উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কাছে গিয়ে এ ব্যাপারে বারবার লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি। প্রশাসনকে উপেক্ষা করে দখলের কাজ এখনও চলছে। দখলে বাধা দিলে তাঁকে আমার ভাই এবং ভাই এর বেটা ও আমার পরিবারের সদস্যদের সন্ত্রাসীরা হত্যার হুমকি দেয়। এবং আমার ভাইয়েরা অসহায় ও নিরীহ বলে এর কোনো প্রতিকার পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর পৈতৃক জমিতে দোকানপাট ও বাড়ি নির্মাণের লক্ষ্যে কাজ করছেন, অন্য কারও কেনা জমিতে নয়। আব্দুর রহমান ও আলী হোসেন, প্রভাব খাটিয়ে তাদের নানাভাবে হয়রানি করছেন। তাঁর বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ