• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

কুয়াকাটা সড়কে সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপন কর্মসূচি/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৮ পঠিত
আপডেট: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধণে যৌথভাবে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন, প্রিয়জন কল্যাণ পরিষদ ও সিপিপি নীলগঞ্জ। শনিবার বেলা ১১ টায় কুয়াকাটা সড়কের কলাপাড়া ব্রিজ টোল ঘর সংলগ্ন সেলফি জোন কৃষ্ণচূড়া তলায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ হামিদ মিয়া। এসময় বক্তব্য রাখেন, ডেনমার্ক বাঙালি এসোসিয়েশনের সভাপতি মো.আলম মাতুব্বর, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা বন ও পরিবেশ কর্মকর্তা মো. মনিরুল হক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মো.শামীম ব্যাপারী, আয়োজক সংগঠনের পক্ষে প্রিয়জন কল্যান পরিষদ সভাপতি প্রভাষক ইভান মাতবর, পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন)।
আরো উপস্থিত ছিলেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এইচ আর মুক্তা, সাবেক সহ -সভাপতি মো.ওমর ফারুক, সমবায় অফিসার মো.আব্বাস আলী, মো.সেলিম মাতব্বর, শামীম মাতব্বর, সিপিপি ইউনিট টিম লিডার মো.আউয়াল হাওলাদার, পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও দাতা সদস্য মো.সোহাগ মাতব্বর, শামিমুর রহমান সুমন, প্রিয়জন কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহিদ খলিফা ও সংগঠনের অন্যান্য সদস্যরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ