• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ব্যাংককে না জানিয়েই ৩০ ব্যাংকের এটিএম সেবা বন্ধ শাহজালালে ৬৩১ কার্টন বিদেশি সিগারেটসহ আটক তিন যাত্রী বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা ড্রোন শোতে আবেগঘন বিদায় পেলেন লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসর নিলেন ফুটবলের কিংবদন্তি মেসি আবেগী বিদায়: শেষ ম্যাচে মেসি ঝলকে জয়ী আর্জেন্টিনা নতুন রাডার ব্যবস্থায় আকাশসীমায় রাজস্ব ও নজরদারিতে বড় সাফল্য জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৭ অক্টোবর ঢাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিসহ তিন দাবিতে বিশেষ কমিটির বৈঠক

বরগুনা জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা নজরুল ইসলাম মোল্লা আহবায়ক হুমায়ুন হাসান শাহীন সদস্য সচিব নির্বাচিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৩২ পঠিত
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।।

প্রায় আড়াই বছর পর বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। রবিবার (২১ সেপ্টেম্বর) নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব ও ফজলুল হক মাস্টারকে যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্যের আংশিক কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই কমিটির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করা হবে। দলকে জনমুখী ও আদর্শের রাজনীতির মাধ্যমে আরও জনবান্ধব করার আপ্রাণ চেষ্টা অতীতের মতো অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিল মাসে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে জেলা কমিটি ছাড়াই পরিচালিত হচ্ছিল জেলা বিএনপির সকল কার্যক্রম। নতুন কমিটি ঘোষণা করায় দলীয় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বলে আশা করছেন সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ