• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফরে ১৭টি পর্যন্ত দ্বিপক্ষীয় চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকছে বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প

দীর্ঘদিন পর কলাপাড়ায় নতুন ইউএনও যোগদান/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৪ পঠিত
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

দীর্ঘদিন পর কলাপাড়ায় নতুন ইউএনও হিসেবে কাউছার হামিদ যোগদান করেছেন। এতে উপজেলা প্রশাসনসহ জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সোমবার দুপুরে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপি কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

রবিবার ২৮ সেপ্টেম্বর বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কুমিল্লার লাকসাম উপজেলার ইউএনও কাউছার হামিদকে কলাপাড়া ইউএনও হিসেবে পদায়ন করার তথ্য সোমবার দুপুরের দিকে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম’র বদলীজনিত কারনে দীর্ঘ আড়াই মাস পদটি শূন্য থাকে। সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক একাধারে ইউএনও, উপজেলা প্রশাসক ও কলাপাড়া পৌরসভার প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তাঁর আর্থিক ক্ষমতা না থাকায় প্রশাসনিক স্থবিরতা দেখা দেয়ার পর জেলা প্রশাসন তাঁকে আর্থিক ক্ষমতা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ