• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা নিয়ে প্রতারণার অভিযোগ, উদ্যোক্তার থানায় লিখিত অভিযোগ,, কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

কলাপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৯ পঠিত
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ৬ দফা দাবিতে সারাদেশের ন্যায় কলাপাড়ায় কর্ম বিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। রবিবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে এ কর্মসূচি পালন করেন তারা।
গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে শিশুদের রুটিন ইপিআই টিকাদান কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছে গ্রামীন শিশু রোগীর স্বজনরা। কর্ম বিরতি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের কলাপাড়ার শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সদস্য জুলিয়া নাসরিন ও মনিরা সুলতানা।
বক্তারা নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানান। এছাড়া তাদের দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ