• বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

কলাপাড়ায় শিক্ষকরা সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৩৭ পঠিত
আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাজারো শিক্ষক অংশ নেন, এতে প্রায় এক ঘণ্টা কলাপাড়া-কুয়াকাটা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

এ সময় বক্তব্য রাখেন—কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা এবং কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, “আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকার দ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের দাবি মেনে না নিলে লাগাতার কর্মবিরতি পালনের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত থাকব।”

শিক্ষকরা আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য ভাতা বৃদ্ধি ও চিকিৎসা সুবিধা দাবি জানিয়ে আসছি, কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। আমরা আর প্রতিশ্রুতির আশায় বসে থাকতে চাই না।”

পরে দুপুরে মানববন্ধন শেষে শিক্ষক নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ